কাপ্তাই রাইখালী সেনাক্যাম্পের উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে টিন ও ত্রাণ সামগ্রী বিতরণ

প্রতিবেদক: মো জয়নাল আবেদীন
প্রকাশ: ২ সপ্তাহ আগে

মো. জয়নাল আবেদীন, কাপ্তাই (রাঙামাটি)

রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী এলাকায় পাহাড়ধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে টিন ও ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

বুধবার (১৫ জুলাই) কাপ্তাই সেনা জোনের ৩৮ বীর-এর অধীনস্থ রাইখালী সেনা ক্যাম্পের উদ্যোগে এ সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। সেনাবাহিনীর সদস্যরা ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়িতে গিয়ে তাদের হাতে প্রয়োজনীয় টিন ও ত্রাণ সামগ্রী তুলে দেন।

ত্রাণ বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন রাইখালী সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. সাঈদুর রহমান। এ সময় ওয়ারেন্ট অফিসার জামাল উদ্দীনসহ অন্যান্য সেনাসদস্য উপস্থিত ছিলেন।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, সাম্প্রতিক পাহাড়ধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘব এবং তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এ মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এ উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।