লংগদুতে বন্ধু মহলের উদ্যোগে ক্যারাম টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত 

প্রতিবেদক: মোঃ এরশাদ আলী
প্রকাশ: ৫ দিন আগে
Oplus_131072

Oplus_131072

রাঙ্গামাটির লংগদু উপজেলার বাইট্টাপাড়া বন্ধু মহলের উদ্যোগে ক্যারাম প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে নয়টায় উপজেলার বাইট্টাপাড়া বাজারের ৩৮ ব্যাটালিয়ন সদর দপ্তর সংলগ্ন মুক্তা মার্কেটে চৌধুরী গ্রুপ বনাম আকাশ গ্রুপের মধ্যে এই ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। 

বাইট্টাপাড়া বন্ধ মহল আয়োজিত এই  ক্যারাম টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করে। প্রত্যেকটি দলকে ২০০ টাকা ফি দিয়ে খেলায় অংশগ্রহণ করতে হয়। খেলায় জয়ী হওয়ার জন্য  ৩৯ পয়েন্ট নির্ধারণসহ যেকোনো ধরনের স্ট্রাইকার  ব্যবহার করা যাবে বলে  উল্লেখ  করা  হয়। তবে এই খেলায় বাইট্টাপাড়া এলাকা ব্যতীত কোন প্লেয়ারের অংশগ্রহণ করতে পারবে না বলে শর্ত  রাখা হয়।

এারআগে গ্রুপ পর্ব শেষে সেমিফাইনালে উত্তীর্ণ হয় আকাশ গ্রুপ, ভান্ডারী গ্রুপ,  চৌধুরী গ্রুপ ও পকেট মাস্টার গ্রুপ। সেমিফাইনালে ভান্ডারী গ্রুপকে হারিয়ে চৌধুরী গ্রুপ এবং পকেট মাস্টার গ্রুপকে হারিয়ে আকাশ গ্রুপ ফাইনালে উত্তীর্ণ হয়। 

ফাইনাল রাউন্ডে আকাশ গ্রুপকে পরাজিত করে চৌধুরী গ্রুপ  জুটি বিজয়ী হয়। 

খেলা শেষে বিজয়ী ও বিজিত উভয় জুটির হাতে পুরস্কার এবং ক্রেস্ট তুলে দেন আয়োজক কমিটি।

আয়োজক কমিটি জানায়, মাদকের ছোবলে আজ যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে, এখান থেকে মুক্তির উপায় হিসেবে খেলাধুলার কোন বিকল্প নেই। তাই এধরণের  আয়োজন করা হয়েছে।