
মো. জয়নাল আবেদীন, কাপ্তাই (রাঙামাটি)
প্রধানমন্ত্রী তারেক রহমানের এসডিজি (টেকসই উন্নয়ন অভীষ্ট) কর্মসূচির পাইলট প্রকল্পের আওতায় রাঙামাটির কাপ্তাই উপজেলার ১ নম্বর চন্দ্রঘোনা ইউনিয়নের মিতিঙ্গাছড়ি গ্রামে প্রকল্পের সাইনবোর্ড উন্মোচন করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) মিতিঙ্গাছড়ি গ্রামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাইনবোর্ড উন্মোচন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হানুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন এবং মিতিঙ্গাছড়ি গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় এলাকাবাসী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এসডিজি পাইলট প্রকল্পের মাধ্যমে মিতিঙ্গাছড়ি গ্রামকে একটি আধুনিক, টেকসই ও উন্নয়নবান্ধব গ্রাম হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, নিরাপদ পানি, স্যানিটেশন, পরিবেশ সংরক্ষণ, জীবিকায়ন ও অবকাঠামোগত উন্নয়নের বিভিন্ন কার্যক্রম ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।
স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রকল্পের সফল বাস্তবায়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।