লংগদুর মামলায় পলাতক কৃষক লীগ নেতা হারুন চৌধুরী গ্রেপ্তার‎

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ মাস আগে
Oplus_131072

Oplus_131072

‎রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে মো. হারুন চৌধুরী (৬৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তিনি লংগদু উপজেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক। তাঁর বিরুদ্ধে লংগদু থানায় দায়ের করা একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা/আসামি হিসেবে পলাতক ছিলেন।

‎মঙ্গলবার (১১ আগস্ট) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএমের নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

‎পুলিশ সূত্রে জানা যায়, হারুন চৌধুরী লংগদু থানার মামলা নম্বর-০৪, তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০২৫-এর আসামি। মামলায় দণ্ডবিধি ১৮৬০-এর ১৪৩/৩২৫/৩৮০/৪৩৬/১৪৮/৪৪৭/৪৪৮/৩২৩/৪২৭/৫০৬(২) ধারায় অভিযোগ রয়েছে।

‎গ্রেপ্তারকৃত হারুন চৌধুরী লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মুসলিম ব্লক এলাকার মৃত রহিম দাদ চৌধুরীর ছেলে।

‎পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পর বিধি অনুযায়ী তাকে আদালতে সোপর্দ করা হবে।