বিলাইছড়িতে গাজী কালী শাহ (রহ.) আস্তানা ও দরবার শরীফে বার্ষিক ওরশ উদযাপন।

প্রতিবেদক: মোঃ মোজাফফার আহমেদ
প্রকাশ: ৩ দিন আগে
Oplus_131072

Oplus_131072

বিলাইছড়ি, ২৪/১০/২০২৬: রাঙামাটির বিলাইছড়ি উপজেলার ২ নম্বর কেংড়াছড়ি ইউনিয়নে গাজী কালী শাহ (রহ.) আস্তানা ও দরবার শরীফে শুক্রবার (২৩ অক্টোবর) রাতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক ওরশ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রাত ৯টায় আস্তানা ও দরবার শরীফ প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও রাঙামাটি-২৯৯ নম্বর আসনের সংসদ সদস্যের প্রতিনিধি মোহাম্মদ জাফর আহাম্মদ। ওরশ উপলক্ষে আস্তানা ও দরবার শরীফ প্রাঙ্গণে শত শত ভক্ত ও আশেকানের সমাগম ঘটে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুরের ফরিদগঞ্জ মোহাম্মদিয়া তৈয়্যেবিয়া আলিম মাদ্রাসার শিক্ষক মুহাম্মদ সারোয়ার হোসেন, আল-মাহমুদিয়া মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ আবুল হোসাইন, হাফেজ মুহাম্মদ শাহরিয়া আহমেদ, ইমাম হাসান সিকদার, উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ রেজাউল করিম রনি, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, ১ নম্বর বিলাইছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আলী হায়দার, সাধারণ সম্পাদক অলি আহমেদ, মনির হোসেন, মো. মতিয়ার রহমান, মো. কবির হোসেন, ফাতেমা বেগম ও মুছাম্মৎ কুলসুম বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসল্লিরা। অনুষ্ঠানে সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় পুলিশ, রেড ক্রিসেন্ট দল এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন। এ সময় ইউনিয়ন দলনেত্রী লাইলী বেগমসহ আনসার ও ভিডিপির অন্যান্য সদস্য দায়িত্বে নিয়োজিত ছিলেন।

আলোচনা সভা শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় এবং উপস্থিত ভক্ত ও আশেকানদের মধ্যে তোবারক বিতরণ করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বার্ষিক ওরশের আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন গাজী কালী শাহ (রহ.) আস্তানা ও দরবার শরীফ কমিটির সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন এবং সঞ্চালনা করেন কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহআলম।