রাঙ্গামাটির কল্যাণপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে দুই দোকান পুড়ে ছাই ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

প্রতিবেদক: হিলভিশন নিউজ
প্রকাশ: ১ মাস আগে

রাঙ্গামাটি শহরের কল্যাণপুর এলাকায় বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে অগ্নিকাণ্ডে একটি ইলেকট্রিক ও একটি ফার্নিচারের দোকান সম্পূর্ণ পুড়ে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল আনুমানিক ৪টা ১৫ মিনিটে একটি দোকানে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সৃষ্টি হয়েছে। মুহূর্তেই আগুন পাশের আরেকটি দোকানে ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা জানান “বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের ৩টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে এবং বিকেল ৫টা ২০ মিনিটে সম্পূর্ণ নির্বাপণ করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।”

অগ্নিকাণ্ডে একটি ইলেকট্রিকের দোকান ও একটি ফার্নিচারের দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ এবং ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।