লংগদু স্টুডেন্ট ফোরামের দশম প্রতিষ্ঠাবার্ষিকীতে গুণীজন সংবর্ধনা ও ১১৫ সদস্যের নতুন কমিটি ঘোষণা

প্রতিবেদক: মো: ফয়সাল
প্রকাশ: ৪ দিন আগে

রাঙ্গামাটিতে লংগদু স্টুডেন্ট ফোরামের উদ্যোগে সমাজসেবায় বিশেষ অবদান রাখায় গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ জুলাই ২০২৬) বিকেলে রাঙ্গামাটি প্রেস ক্লাবে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান। অনুষ্ঠানে সম্মানিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, সভাপতি, রাঙ্গামাটি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং মো. আনোয়ার আল হক, সভাপতি, রাঙ্গামাটি প্রেস ক্লাব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিনহাজ মুরশিদ, সদস্য, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ; আবু নাছির, সাবেক চেয়ারম্যান, গুলশাখালী ইউনিয়ন পরিষদ; মাওলানা মো. ফেরদৌস আলম, প্রিন্সিপাল, মাইনীমুখ ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা; মো. কামাল উদ্দিন, বিশিষ্ট সমাজ সংগঠক; মো. জাহিদ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এবং মো. আলাল উদ্দিন, অ্যাডভোকেট, জেলা ও দায়রা জজ আদালত, রাঙ্গামাটি।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নবাগত কমিটির সভাপতি মোঃ নুরুল আলম।

অনুষ্ঠানে সমাজসেবা, শিক্ষা ও মানবকল্যাণে অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় সংগঠনের প্রতিষ্ঠার ১০ বছর পূর্তি উদযাপন, অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ এবং ২০২৬-২০২৭ সালের কার্যনির্বাহী কমিটিও ঘোষণা করা হয়।

লংগদু স্টুডেন্ট ফোরামের নতুন ১১৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির মেয়াদ এক বছর নির্ধারণ করা হয়েছে। নতুন কমিটিতে নুরুর আলম সভাপতি এবং রাকিবুল হাসান (রাকিব) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এছাড়া, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. শফীউল্লাহকে ও তাদের প্রতিষ্ঠাতা সদস্য ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য জনাব মিনহাজ মুরশীদকে ত্রেস্ট প্রধান করা হয়। তারা অনুষ্ঠানে লংগদু স্টৃডেন্টস ফোরামের পক্ষ থেকে প্রধান অতিথি সংসদ সদস্য এ্যাডভোকেট দীপেন দেওয়ানকে ত্রেস্ট প্রধান করা হয়।

এছাড়া তারা গত ১ বছরের সমস্ত কার্যত্রম তুলে ধরেন।

অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থী, সমাজসেবী, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা শিক্ষার্থীদের সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হয়ে মানবকল্যাণে কাজ করার আহ্বান জানান।