রাজস্থলীতে জাতীয়তাবাদী ওলামা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

প্রতিবেদক: মোঃ সুমন খান
প্রকাশ: ২ সপ্তাহ আগে

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল, রাজস্থলী উপজেলা শাখার উদ্যোগে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) রাজস্থলী উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

উপজেলা ওলামা দলের সভাপতি কাজী মাওলানা মো. আব্দুল হকের সভাপতিত্বে এবং আব্দুল মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি মাওলানা মো. ইব্রাহিম।

সম্মেলনে প্রধান উদ্বোধক ও ‘গেস্ট অব অনার’ হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন

মাওলানা মোহাম্মদ নোমান

মঞো মারমা, সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি, রাজস্থলী উপজেলার এমপি প্রতিনিধ  জিকু কুমার দে,কৃষক দলের সভাপতি বিষু সাহা,সাধারণ সম্পাদক সুমন খান খান,আজিজুর রহমান রুবেল, ছাত্র বিষয়ক সম্পাদক, উপজেলা বিএনপি

মিনহাজ উদ্দিন খোকন, আহ্বায়ক, উপজেলা স্বেচ্ছাসেবক দল 

মোহাম্মদ তাজুল ইসলাম, সদস্য সচিব, উপজেলা শ্রমিক দল

নাছির উদ্দীন, সাধারণ সম্পাদক, উপজেলা ওলামা দল

সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে সন্ত্রাস সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে। দেশবিরোধী এ ধরনের সকল ষড়যন্ত্র প্রতিহত করতে এবং দলের আদর্শ রক্ষায় ওলামা দলের প্রতিটি নেতাকর্মীকে রাজপথে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তাঁরা।

সম্মেলনে রাজস্থলী উপজেলার ওলামা দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।