লংগদু থানার বিশেষ অভিযানে জিআর পরোয়ানাভুক্ত ০১ জন আসামী গ্রেফতার।

প্রতিবেদক: মো আরিফুল হকক
প্রকাশ: ২ সপ্তাহ আগে
Oplus_131072

Oplus_131072

মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দে পুলিশ সুপার, রাঙ্গামাটি পার্বত্য জেলা জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম মহোদয়ের দিকনির্দেশনায় এবং লংগদু থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ জাকারিয়া – এর নেতৃত্বে লংগদু থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে জিআর পরোয়ানাভুক্ত ০১ জন আসামীকে গ্রেফতার করেছে।

বিশেষ অভিযানকালে বিকাল আনুমানিক ৩:৩০ ঘটিকায় লংগদু থানাধীন ০২নং কালাপাকুজ্যা ইউনিয়নের শিবির বাজার এলাকা হতে জিআর ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ বাবু প্রকাশ মহিন উদ্দিন ( ২৩ ), পিতা – মতিউর রহমান নাছির, সাং – শিবির বাজার, ০৯বনং ওয়ার্ড, ০৭ নং লংগদু ইউনিয়ন, থানা – লংগদু, জেলা – রাঙ্গামাটি – কে গ্রেফতার করা হয়।

অভিযানটি অফিসার ইনচার্জের নির্দেশনায় এএসআই ( নিঃ ) সরোজ জ্যোতি চাকমা সঙ্গীয় ফোর্সসহ পরিচালনা করেন।

গ্রেফতারকৃত আসামীকে আগামী ১৫/০৭/২০২৬ খ্রিস্টাব্দ তারিখে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

রাঙ্গামাটি জেলা পুলিশ আইন – শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতারে নিয়মিত বিশেষ অভিযান অব্যাহত রাখবে।