শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটিতে পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

প্রতিবেদক: মো নাজিম আলী
প্রকাশ: ২ সপ্তাহ আগে
Oplus_131072

Oplus_131072

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে রাঙামাটি পার্বত্য জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পূজামণ্ডপে আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় দুর্গাপূজা উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ব্রিফিং প্যারেডে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ডিউটিতে মোতায়েন করা অফিসার ও ফোর্সের সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। দায়িত্ব পালনের ক্ষেত্রে সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার নির্দেশনা দেওয়া হয়।

শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করতে পূজামণ্ডপসহ গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় রাঙামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ডিউটিতে নিয়োজিত সংশ্লিষ্ট অফিসার ও ফোর্সের সদস্যরা উপস্থিত ছিলেন।