Oplus_131072

রাঙামাটি পৌরসভার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে ১০ জনকে আটক করেছে কোতয়ালী থানা-পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে চারজনকে মাদক কারবারি, পাঁচজনকে মাদকসেবী এবং একজনকে পূর্বের চুরি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএমের নির্দেশনায় কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে থানা-পুলিশের একটি আভিযানিক দল পৌরসভার বিভিন্ন স্থানে এ বিশেষ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, মাদক কারবারির অভিযোগে আটক চারজন হলেন—প্রান্ত দাশ (২৮), রিপন দাশ (২৮), মো. জুলহাস মিয়া (৩৩) ও আকবর আলী (৩০)।
এ ছাড়া মাদকসেবী হিসেবে আটক পাঁচজন হলেন—আনোয়ার (২৯), শাহাবুদ্দিন ফকির ওরফে কাজল মিয়া (৩১), মো. সুমন মিয়া (২৮), মো. বিশ্বাস আলী (৩০) ও মো. আবুল কালাম (৩২)।
অন্যদিকে, পূর্বের একটি চুরি মামলায় মো. ইমাম হোসেন ওরফে রাজু (২৮) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিধি অনুযায়ী বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।