লংগদুতে ইবনে সিনা হাসপাতালের উদ্যোগে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে পরামর্শ সভা অনুষ্ঠিত 

প্রতিবেদক: মোঃ এরশাদ আলী
প্রকাশ: ১ সপ্তাহ আগে

লংগদুতে ইবনে সিনা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার লংগদু এর উদ্যোগে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে আলোচনা, মতবিনিময় ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। 

২ সেপ্টেম্বর (বুধবার) দুপুরে ইবনে সিনা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর রেস্টহাউজ মিলনায়তনে হাসপাতালের  প্রজেক্ট কো-অর্ডিনেটর মোঃ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। 

এসময় উপস্থিত ছিলেন লংগদু উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ এখলাছ মিঞা খান,  হাসপাতালের আরএমও ডাঃ রাকিব হাসান, ডাঃ আব্দুল্লাহ আল মামুন, ডেন্টাল সার্জন ডাঃ মালিহা খোশনূর,  প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেনসহ উপজেলার বিভিন্ন গণমাধ্যমেকর্মীগণ ও  হাসপাতালে অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এসময় হাসপাতালে সার্বিক কার্যক্রম আরো গতিশীল করা লক্ষ্যে যেসব নতুন যন্ত্রপাতি সংযুক্ত করা হয়েছে তা সম্পর্কে ধারনা প্রদান এবং আরো বেশি সেবা প্রদানের জন্য প্রয়োজনীয় পরামর্শ ও মতামত চাওয়া হয়েছে। 

এসময়ে গণমাধ্যম কর্মীদের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা কালে হাসপাতাল কর্তৃপক্ষ জানান,  রোগীদের উন্নত চিকিৎসার সুবিধার্থে ইবনে সিনা ট্রাস্ট এর নিকট একটি এম্বুল্যান্স চাওয়া হয়েছে,  আশা করা যাচ্ছে অচিরেই সেটি পাওয়া যাবে। তাছাড়া ইবনে সিনা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার গরীব, অসহায় রোগীদের চিকিৎসায় বিশেষ ছাড় দিয়ে আসছে।  প্রতিষ্ঠানটির সুনাম অক্ষুণ্ণ রাখতে কর্তৃপক্ষ সকলের সহযোগিতা কামনা করেন।