Oplus_131072

‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটিতে আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস উদ্যাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১২ অক্টোবর ২০২৬ বেলা ১১টায় রাঙামাটি শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিশু একাডেমির মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাঙামাটি মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক অনুকা খীসার স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলমগীর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (বরকল সার্কেল) আসিফ ইমাম, রাঙামাটি নারী কমিশনের সাবেক সদস্য নিরুপা দেওয়ান এবং রাঙামাটি জেলা শিশু বিষয়ক কর্মকর্তা গোলাম মোস্তফা।
এ ছাড়া রাঙ্গামাটি জেলা মহিলা দলের সভাপতি নুর জাহান বেগম পারুল,জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মিনারা আরশাদসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, নারী নেত্রী, শিক্ষক, অভিভাবক ও শিশু-কিশোরেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় কন্যাশিশুর অধিকার সুরক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, শিক্ষার সুযোগ নিশ্চিত করা এবং সমাজের প্রতিটি ক্ষেত্রে মেয়েদের সমান অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়। কন্যাশিশুর নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।