মেধাবী শিক্ষার্থী নুসরাত জাহান মীমকে সংবর্ধনা

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ মাস আগে
Oplus_131072

Oplus_131072

উগলছড়ি মহাজন পাড়া উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্রী নুসরাত জাহান মীম পরীক্ষায় A+ অর্জন করায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বগাচতর ইউনিয়ন শাখার পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

সম্প্রতি আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগাচতর ইউনিয়ন আমির ডা. সিদ্দিকুর রহমান। এ সময় তিনি মেধাবী শিক্ষার্থী নুসরাত জাহান মীমের সাফল্যের জন্য তাকে অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের জন্য উৎসাহিত করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মীমের এই সাফল্য আগামী প্রজন্মের শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। তার এ অর্জন পরিবার, শিক্ষক ও পুরো এলাকার জন্য গর্বের বিষয়। কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও শিক্ষকদের যথাযথ দিকনির্দেশনার মাধ্যমে একজন শিক্ষার্থী কীভাবে সাফল্য অর্জন করতে পারে—মীমের ফলাফল তার উজ্জ্বল উদাহরণ।

বক্তারা নুসরাত জাহান মীমের উজ্জ্বল ভবিষ্যৎ, উচ্চশিক্ষায় সাফল্য এবং দেশ ও সমাজের কল্যাণে অবদান রাখার জন্য দোয়া ও শুভকামনা জানান।