নানিয়ারচরে ইউএনও রাজীব দাস পুরকায়স্থকে বিদায়, নূর পেয়ারা বেগমকে বরণ

প্রতিবেদক: কামরুল ইসলাম আকাশ
প্রকাশ: ২ সপ্তাহ আগে
Oplus_131072

Oplus_131072

‘কর্ম ও আদর্শের হাত ধরে এগিয়ে যান অনন্য উচ্চতায়, দেশের উন্নয়নকে সমৃদ্ধ করে মগ্ন থাকুন দেশ গড়ার সেবায়’এই প্রত্যয়কে সামনে রেখে রাঙামাটির নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব দাস পুরকায়স্থের বিদায় এবং নবযোগদানকৃত ইউএনও নূর পেয়ারা বেগমকে বরণ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩০ আগস্ট) নানিয়ারচর উপজেলা পরিষদের ইউএনও কার্যালয়ে আয়োজিত এ বিদায় ও বরণ সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিদায়ী ইউএনও রাজীব দাস পুরকায়স্থ এবং নবযোগদানকৃত ইউএনও নূর পেয়ারা বেগমকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়। এ সময় বক্তারা বিদায়ী ইউএনওর দায়িত্ব পালনকালে বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং নবাগত ইউএনওকে নানিয়ারচরের উন্নয়ন ও জনসেবায় আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মো. নুরুজ্জামান, সাধারণ সম্পাদক ফারুক হাওলাদার, নানিয়ারচর উপজেলা হর্টিকালচার সেন্টারের উদ্যানতত্ত্ববিদ মো. জুবাইদুর রহমান ভাসানী, উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান খান, উপজেলা প্রাথমিক শিক্ষক প্রশিক্ষক (ইন্সট্রাক্টর) সরওয়ার কামাল এবং নানিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঙ্গদ চাকমা।

এ ছাড়া উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং নানিয়ারচর উপজেলা বিএনপির নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বক্তারা বিদায়ী ইউএনও রাজীব দাস পুরকায়স্থের ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেন এবং নবাগত ইউএনও নূর পেয়ারা বেগমের নেতৃত্বে নানিয়ারচর উপজেলার প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।