দুর্গম কলাবুনিয়ায় ৪৫ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা

প্রতিবেদক: মো নিরব হাওলাদার
প্রকাশ: ২ সপ্তাহ আগে

রাঙ্গামাটির বরকল উপজেলার দুর্গম কলাবুনিয়া নিকসন্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়র মাঠ প্রাঙ্গণে মানবিক উদ্যোগ নিয়ে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেছে বরকল ব্যাটালিয়ন ৪৫ বিজিবি৷

আয়োজিত এ চিকিৎসা ক্যাম্পে ৪৫ বিজিবির মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোঃ রাকিবুল ইসলাম রনি প্রায় ২৫০ জন অসুস্থ, দরিদ্র ও সুবিধাবঞ্চিত রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেন।

চিকিৎসার পাশাপাশি রোগীদের স্বাস্থ্যপরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়।

দুর্গম এলাকার অনেক মানুষ নিয়মিত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত থাকায় এ উদ্যোগে তারা স্বস্তি প্রকাশ করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, বিজিবির এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

স্থানীয়দের মতে, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মানবিক ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বরকল ব্যাটালিয়ন ৪৫ বিজিবির এমন উদ্যোগ প্রশংসার দাবিদার।

ভবিষ্যতেও এ ধরনের বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পিং অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।