
মো:মেহেবুব হোসেন
প্রাকৃতিক দুর্যোগে পানিবন্দী এবং পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
তারেক রহমানের নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসানের পক্ষ থেকে রাঙামাটির দুর্গত পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
এই কার্যক্রমে নেতৃত্ব দেন রাঙামাটি জেলা ছাত্রদলের সদ্য সাবেক সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. মহিউদ্দিন আকাশ। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে খাদ্য ও প্রয়োজনীয় উপহার সামগ্রী তুলে দেন এবং তাদের খোঁজখবর নেন।