কাপ্তাইয়ে ৫টি ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

প্রতিবেদক: মো: জয়নাল আবেদীন
প্রকাশ: ২ দিন আগে

মো. জয়নাল আবেদীন, কাপ্তাই (রাঙামাটি)

রাঙামাটির কাপ্তাই উপজেলার ৪ নম্বর ইউনিয়নের বাঁশকেন্দ্র পুরাতন বিল্ডিং এলাকা থেকে ৫টি ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৫ জুলাই ২০২৬) সকাল সাড়ে ১০টার দিকে কাপ্তাই পুলিশ ফাঁড়ির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইমাম হোসেন রিফাত (২৭) নামে ওই যুবককে আটক করেন। পরে তার দেহ তল্লাশি করে ৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

কাপ্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাবুল আক্তার জানান, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে রিফাতকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে রাঙামাটি জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।