সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি লোহাগাড়া শাখার আহ্বায়ক কমিটি গঠিত

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৭ দিন আগে

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশের লোহাগাড়া উপজেলা শাখার ৫ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে লোহাগাড়া রিপোর্টাস ইউনিটি’র সাধারণ সম্পাদক ও দৈনিক সাঙ্গু পত্রিকার লোহাগাড়া প্রতিনিধি জাহেদুল ইসলামকে আহ্বায়ক এবং লোহাগাড়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও বিজয় টিভির লোহাগাড়া প্রতিনিধি মোক্তার হোসেনকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়।

সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর এ আহ্বায়ক কমিটির অনুমোদন দেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- লোহাগাড়া প্রেসক্লাবের সিনিয়র সদস্য সাত্তার সিকদার, লোহাগাড়া জার্নালিস্ট এসোসিয়েশন’র সভাপতি সাইফুল ইসলাম এবং লোহাগাড়া জার্নালিস্ট এসোসিয়েশন’র সাংগঠনিক সম্পাদক এম. দলিলুর রহমান।

কমিটি ঘোষণার সময় কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর নবগঠিত এই আহ্বায়ক কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে লোহাগাড়া শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করার সাংগঠনিক নির্দেশনা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শফিকুল ইসলাম ভুঁইয়া ও ট্রাস্টি বোর্ডের সদস্য মোস্তাক আহমেদ খান।

লোহাগাড়ায় সাংবাদিকদের অধিকার রক্ষা ও পেশাগত দায়িত্ব পালনে যেকোনো নির্যাতন প্রতিরোধে এ কমিটি অগ্রণী ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন স্থানীয় সংবাদকর্মীরা।

Share this news as a Photo Card

13 July 2026

রাঙ্গামাটি জেলায় সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা উপলক্ষে মতবিনিময় সভা।