পার্বত্য চট্টগ্রাম সমস্যা সমাধানে তরুণদের ভাবনা নিয়ে কোটা বিরোধী ঐক্যজোটের আলোচনা

প্রতিবেদক: মো. আরিফুল হক
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন সমস্যা, সম্ভাব্য সমাধান এবং তরুণ সমাজের দায়িত্ব ও ভূমিকা নিয়ে রাঙ্গামাটিতে কোটা বিরোধী ঐক্যজোটের উদ্যোগে উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) রাঙ্গামাটিস্থ মায়াবী দ্বীপে “পার্বত্য চট্টগ্রাম সমস্যা সমাধানে তরুণ সমাজের ভাবনা” শীর্ষক এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন কোটা বিরোধী ঐক্যজোটের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মজুমদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন সংগঠনের উপদেষ্টা মো. কামাল উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক মো. ফজলে রাব্বি, অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আলোচনায় অংশগ্রহণ করেন।

সভায় পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন সমস্যা, শিক্ষা, কর্মসংস্থান, সামাজিক সম্প্রীতি, তরুণ সমাজের দায়িত্ব ও ভূমিকা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি কার্যকর ও টেকসই পরিবেশ গড়ে তোলার বিষয়ে মতবিনিময় করা হয়। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা পার্বত্য অঞ্চলের বিভিন্ন সমস্যা ও নিজেদের প্রত্যাশার কথা তুলে ধরেন এবং এসব বিষয়ে করণীয় নিয়ে আলোচনা করেন।

সভায় পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন সমস্যা, শিক্ষা, কর্মসংস্থান, সামাজিক সম্প্রীতি, তরুণ সমাজের দায়িত্ব ও ভূমিকা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি কার্যকর ও টেকসই পরিবেশ গড়ে তোলার বিষয়ে মতবিনিময় করা হয়। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা পার্বত্য অঞ্চলের বিভিন্ন সমস্যা ও নিজেদের প্রত্যাশার কথা তুলে ধরেন এবং এসব বিষয়ে করণীয় নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কোটা বিরোধী ঐক্যজোটের সদস্য সচিব মো. নুরুল আলম। তিনি আলোচনার বিভিন্ন পর্যায়ে পার্বত্য চট্টগ্রামের গুরুত্বপূর্ণ সমস্যা, সম্ভাব্য কারণ ও সমাধানের বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি তরুণ সমাজকে গঠনমূলক আলোচনা, পারস্পরিক সহযোগিতা ও দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে নিজেদের এলাকার সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

আলোচনায় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন সমস্যা নিয়ে তরুণ প্রজন্মের মধ্যে তথ্যভিত্তিক, দায়িত্বশীল ও গঠনমূলক আলোচনা প্রয়োজন। পারস্পরিক শ্রদ্ধা, সামাজিক সম্প্রীতি এবং সংশ্লিষ্ট সবার অংশগ্রহণের মাধ্যমে সমস্যাগুলো চিহ্নিত করে বাস্তবসম্মত সমাধানের পথ খুঁজে বের করতে হবে।

কোটা বিরোধী ঐক্যজোটের পক্ষ থেকে বলা হয়, পার্বত্য চট্টগ্রামের ভবিষ্যৎ নিয়ে তরুণদের মতামত ও অংশগ্রহণকে গুরুত্ব দিয়ে ধারাবাহিকভাবে এ ধরনের আলোচনা ও মতবিনিময়ের আয়োজন করা প্রয়োজন।