‎​খেলাধুলা ও পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতির  অনন্য বার্তা: বরকলে জোন  কাপে চ্যাম্পিয়ন হরিনা আমতলা একাদশ। 

প্রতিবেদক: মো তসলিম
প্রকাশ: ১৪ ঘন্টা আগে
Oplus_131072

Oplus_131072

‎বর্ণিল আয়োজন, উৎসবমুখর পরিবেশ আর পাহাড়ের বিভিন্ন সম্প্রদায়ের মানুষের রঙিন উপস্থিতির মধ্য দিয়ে শেষ হয়েছে ‘বরকলের হরিনা জোন কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচকে ঘিরে ছোট হরিনা জোন খেলার মাঠে সৃষ্টি হয় উৎসবের আমেজ। বিভিন্ন বয়সী দর্শকের উপস্থিতিতে পুরো মাঠ পরিণত হয় মিলনমেলায়।

‎

‎৭অক্টোর বুধবার বিকাল ৩.৩০টায় ছোট হরিনা জোন খেলার মাঠে  ফাইনালে মুখোমুখি হয় ভুষনছড়া রাইজিং ক্লাব ও  হরিনা আমতলা ফুটবল একাদশ । শিরোপা জয়ের লক্ষ্যে দুই দলের খেলোয়াড়রা মাঠে প্রাণপণ লড়াই করেন। রোমাঞ্চকর ফাইনাল ম্যাচে খেলা নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হয়।খেলা ট্রাইবেকারে গড়ালে শক্তিশালী ভুষনছড়া রাইজিং ক্লাবকে ট্রাইবেকারে   ৫ -৪ গোল ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে হরিনা আমতলা ফুটবল একাদশ ।টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচ উপভোগ করতে বিপুলসংখ্যক দর্শক মাঠে উপস্থিত ছিলেন।

‎

‎টুর্নামেন্টের শুরু থেকেই খেলাধুলার পাশাপাশি সামাজিক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও পরিবেশ সচেতনতার বার্তা তুলে ধরা হয়। 

‎

‎আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখা, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি এবং পরিবেশের প্রতি মানুষের দায়িত্ববোধ জাগ্রত করাই ছিল এই আয়োজনের অন্যতম লক্ষ্য।

‎

‎ফাইনাল খেলা শেষে টুর্নামেন্টের বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন ছোট হরিনা  জোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ  ইঞ্জিনিয়ার্স। এ সময় আয়োজক, ক্রীড়াপ্রেমী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

‎

‎এছাড়া টুর্নামেন্টে ব্যক্তিগত নৈপুণ্যের জন্য ম্যান অব দ্য ম্যাচ, ম্যান অব দ্য টুর্নামেন্ট ও সেরা গোলকিপার নির্বাচিত খেলোয়াড়দেরও পুরস্কৃত করা হয়।

‎

‎বরকলের ছোট হরিনার ইতিহাসে এই টুর্নামেন্ট শুধু একটি ফুটবল প্রতিযোগিতা নয়, বরং পাহাড়ের বিভিন্ন সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের এক মিলনমেলায় পরিণত হয়েছে বলে মনে করছেন স্থানীয় ক্রীড়াপ্রেমীরা।

‎

Oplus_131072