
যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যকলাপ থেকে বিরত রাখতে খেলাধুলার কোন বিকল্প নেই। রাঙ্গামাটির লংগদুতে ৩৭ বিজিবি আয়োজিত জোন কমান্ডারস কাপ ফুটবল টুর্ণামেন্ট এর ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রিজিয়ন কমান্ডার দক্ষিন পূর্ব রিজিয়ন, বিগ্রেডিয়ার জেনারেল সোহল আহম্মেদ।
আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজনগর জোন কমান্ডার কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা
গুলশাখালী বর্ডার গার্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। উক্ত ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন লংগদু উপজেলার গাউজপুর সিটি এফসি বনাম বাঘাইছড়ি উপজেলার মধ্যমপাড়া আদর্শ যুব সংঘ একাদশ অংশ গ্রহণ করে।
নির্ধারিত সময়ের খেলায় গাউসপুর সিটি এফসি একাদশ ১-০ গোলে মধ্যমপাড়া আদর্শ যুব সংঘ একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের হাতে প্রধানঅতিথি হিসেবে উপস্থিত থেকে ট্রফি তুলে দেন ।
এসময়ে উপস্থিত ছিলেন অত্র জোনের জোন অধিনায়ক লেঃ কর্নেল শাহনেওয়াজ তাসকিন, পিএসসি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসাইন, জোনের সহকারী পরিচালক কে এইচ এম জাকারিয়া সহ বিভিন্ন পদবীর অফিসার বৃন্দ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন চাকমা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান,ও অত্র জোনর আওতাধীন হেডম্যান, কার্বারীগন ।