৫০বছর পূর্তি উপলক্ষে রাঙামাটির রিজার্ভ বাজার আইএফআইসি ব্যাংকের উপ শাখার সুবর্ণজয়ন্তী

প্রতিবেদক: মো মাহাদী বিন সুলতান
প্রকাশ: ১১ ঘন্টা আগে

৫০বছর পূর্তি উপলক্ষে রাঙামাটির রিজার্ভ বাজার আইএফআইসি ব্যাংকের উপ শাখার বিশেষ আয়োজনের মধ্য দিয়ে সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাঙামাটির রিজার্ভ বাজারে অবস্থিত আইএফআইসি ব্যাংকের উপ শাখায় এ উপলক্ষে কেক কেটে এই সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়।

ব্যাংক কর্তৃপক্ষ জানায়, দীর্ঘ পাঁচ দশকের পথচলায় গ্রাহকদের আস্থা ও সহযোগিতাই তাদের এগিয়ে যাওয়ার অন্যতম প্রধান শক্তি। ভবিষ্যতেও গ্রাহকদের আরও উন্নত ও আধুনিক ব্যাংকিং সেবা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

এসময় বিশিষ্ট লেখক ও কবি হাসান মঞ্জু, বিশিষ্ট ব্যবসায়ী নুরুল কবির বাছা, মো. ইকবাল হোসাইন, মিল্টন বিশ্বাস, কাপ্তাই বৃহত্তর মৎস্য ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ জালাল আহমেদ, উপশাখা ইনচার্জ মো. আসাদুজ্জামান ও ক্যাশ অফিসার কাজলী চাকমা সহ গ্রাহক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে রাঙামাটির কাঠালতলী থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়৷ র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে থেকে হ্যাপির মোড়ে গিয়ে শেষ হয়। এসময় সুবর্ণজয়ন্তী ঘিরে বর্ণাঢ্য এই র‌্যালির নেতৃত্ব দেন রাঙামাটি আইএফআইসি ব্যাংকের শাখা ব্যবস্থাপক সৌরভ চৌধুরী।