oplus_2097152

সনাতন ধর্মের প্রাণপুরুষ, ভক্তি রসামৃত সিন্ধু, প্রেমবিগ্রহ ও লীলাপুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে রাঙামাটিতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট ২০২৬ সকাল সাড়ে ৯টায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের এনেক্স ভবনে শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ-বাংলাদেশ, রাঙামাটি পার্বত্য জেলা শাখার আয়োজনে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন কমিটির সভাপতি ও জেলা পরিষদের সদস্য বাবু দয়াল দাশ। সভা সঞ্চালনা করেন কমিটির সাধারণ সম্পাদক বাবু স্বপ্ন কান্তি মহাজন।
এ সময় রাঙামাটি পুরোহিত কল্যাণ সমিতির সভাপতি নির্মল চক্রবর্তী, রাঙামাটি আইনজীবী সহকারী সমিতির (ক্লার্ক) সভাপতি সুধীর মজুমদার, নানিয়ারচর উপজেলা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন কমিটির সদস্য উত্তম দাশ ও জনী চৌধুরী, কাউখালী উপজেলা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন কার্যকরী কমিটির সদস্য মিন্টু কান্তি দে-সহ রাঙামাটি সদরের বিভিন্ন মঠ-মন্দির ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা নিজেদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।
সভায় সর্বসম্মতিক্রমে জন্মাষ্টমী উপলক্ষে র্যালি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। র্যালিসহ জন্মাষ্টমীর বিভিন্ন কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।
আয়োজকরা জানান, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে ধর্মীয় ভাবধারা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে।