Oplus_131072

মোঃ মোজাফফর আহমেদ,বিলাইছড়ি প্রতিনিধি
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মানিত সদস্য মোঃ মিনহাজ মুরশীদ কেংড়াছড়ি জোন উচ্চ বিদ্যালয়ের প্রস্তাবিত স্থান ও মাটি কাটার প্রাথমিক কাজ পরিদর্শন করেছেন। পরিদর্শনের সময় তিনি বিদ্যালয়ের জায়গা ঘুরে দেখেন এবং স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি সদর উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মনোতোষ চাকমা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ মিজানুর রহমান হৃদওয়ান, সফর সঙ্গী মোঃ নজরুল ইসলাম, এবং টিকাদার মোঃ সিরাজুল মোস্তফা। এছাড়াও স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ কবির হোসেন, সহ-সভাপতি মোঃ আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা কামাল এবং ২নং ওয়ার্ড মেম্বার মোঃ মহর আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে অতিথিরা কেংড়াছড়ি জোন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গমন করে কোমলমতি শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের পড়ালেখার খোঁজখবর নেন।