কাউখালীতে হেফাজতে ইসলাম বাংলাদেশের ১০১ সদস্যের নতুন কমিটি ঘোষণা

প্রতিবেদক: মো মামুন
প্রকাশ: ২ সপ্তাহ আগে
Oplus_131072

Oplus_131072

রাঙ্গামাটির কাউখালী উপজেলায় হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর ১০১ সদস্যবিশিষ্ট নতুন উপজেলা কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১টায় কাউখালী উপজেলা মডেল মসজিদের কনফারেন্স রুমে আয়োজিত এক সভায় এ কমিটি ঘোষণা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ রাঙ্গামাটি জেলা শাখার আমির মাওলানা হাজী শরীয়ত উল্ল্যাহ, জেলা শাখার সেক্রেটারি মাওলানা আবুল হাশেম। এছাড়া  উপস্থিত ছিলেন,  মাওলানা ইব্রাহিম খলিল, মাওলানা সানাউল্লাহ, মাওলানা আনোয়ার, মাওলানা আব্দুর রহিম, মাওলানা মুছা, মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা আব্দুল আজিজসহ উপজেলা পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিরা।

ঘোষিত নতুন কমিটিতে প্রধান উপদেষ্টা মাওলানা আমিনুর রসূল খান, সভাপতি মাওলানা ইব্রাহিম খলিল, সিনিয়র সহ-সভাপতি মাওলানা সানাউল্লাহ খান এবং সাধারণ সম্পাদক মাওলানা মুছাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া অর্থ সম্পাদক মাওলানা মামুনুর রশীদের নাম ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে মোট ১০১ জন সদস্য রয়েছেন।

সভায় বক্তারা হেফাজতে ইসলাম বাংলাদেশের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং উপজেলা পর্যায়ে সংগঠনের কার্যক্রম সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন।