গাজীকালুশাহ আস্তানা ও দরবার শরীফে মাসিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

প্রতিবেদক: মোঃ মোজাফফার আহমেদ
প্রকাশ: ১ সপ্তাহ আগে

গাজীকালুশাহ আস্তানা ও দরবার শরীফে অত্যন্ত ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে মাসিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র এই আয়োজনে দেশ ও জাতির কল্যাণ, শান্তি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। আধ্যাত্মিক এই পরিবেশে উপস্থিত ভক্ত ও অনুসারীরা জিকির ও ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে একটি অত্যন্ত বরকতময় সময় অতিবাহিত করেন।

উক্ত মাহফিলে আস্তানা ও দরবার শরীফ কমিটির সভাপতি মোঘ আলমগীর হোসেন এবং সাধারণ সম্পাদক মোঃ শাহলম উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে গাদেম মোঃ ইব্রাহিম, প্রচার সম্পাদক সমির কান্তি দাশসহ দরবার শরীফের অসংখ্য ভক্ত ও অনুরাগীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।