Oplus_131072

উৎসবমুখর পরিবেশে রাঙামাটির লংগদু উপজেলার সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন “ছায়ানীড় লংগদু” এর বার্ষিক মিলনমেলা, পারস্পরিক শিখন এবং আগামী সেশনের জন্য নতুন কার্য পরিচালনা কমিটি ঘোষণা করা হয়েছে।
আজ (২৩ অক্টোবর, ২০২৬) উপজেলার শিলকাটাছড়া হেফজ খনা ও নূরানী মাদ্রাসা প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই মিলনমেলা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এই আয়োজনের মধ্যে ছিল কাট্টলী ওয়াচ-টাওয়ার ভ্রমণ, গাঙচিল রিসোর্ট ভ্রমণ, কাপ্তাই ইকুভ্যালি ভ্রমণ, পবিত্র জুমা’র নামাজ আদায়, প্রীতিভাজ, বৃক্ষ রোপণ, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান, সদস্যদের স্মৃতিচারণ এবং আলোচনা সভা ।
সংগঠনের বিদায়ী সভাপতি মোঃ রফিকুল ইসলাম-র সভাপতিত্বে এবং কার্য পরিচালনা কমিটির সিনিয়র সহ সভাপতি মোঃ মোমিনুল হক-র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন এবং বিগত দিনের কার্যবিবরনী তুলে ধরেন ছায়ানীড় লংগদু এর সদস্য সাধারণ সম্পাদক আল আমিন ইমরান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র সংগঠনের উপদেষ্টা লংগদু সরকারি মডেল কলেজের প্রভাষক মোহাম্মদ হারুনুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃতি সন্তান ৪০তম বিসিএস ক্যাডার ও মাটিরাঙ্গা উপজেলার সহকারী উদ্যান তত্ত্ববীদ আব্দুল্লাহ আল মাসুম, লংগদু উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এমএ হালিম প্রমূখ্য।
এসময় উপস্থিত সদস্যদের ১০মিটার মুক্ত সাঁতার, বিবাহি-অবিবাহিত প্রীতি ফুটবল খেলা, হাঁড়ি ভাঙা, গুপ্তধন সন্ধান ও রাশি টানা খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ী ও বিজিতদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
এসময়ে বিগত সময়ে সংগঠনের বিভিন্ন কাজে অবদানের জন্য ১৪ জন স্বেচ্ছাসেবী, ৫ জন সর্বোচ্চ রক্তদাতা, ১ জন রক্ত সংগ্রাহকে ক্রেস্ট প্রদান করা হয়।
বক্তারা “ছায়ানীড় লংগদু” সংগঠনের বিগত দিনের মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং আগামীতেও এই ধারা বজায় রাখার আহ্বান জানান।
নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ ছায়ানীড় সংগঠনকে আরও গতিশীল করতে এবং লংগদু উপজেলার অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।