জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষিকা শতাব্দী চাকমার মর্মান্তিক মৃত্যু

প্রতিবেদক: রাঙামাটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শতাব্দী চাকমা (৫০) নামে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার মৃত্যু হয়েছে। শনিবার (২০ জুন ২০২৬) সকালে গুরুতর আহত অবস্থায় তাকে রাঙামাটি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত শতাব্দী চাকমা রাঙামাটির নানিয়ারচর উপজেলার রামহরি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন। তিনি রাঙামাটি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সুখীনীলগঞ্জ এলাকার বাসিন্দা। তার পিতা মৃত রবীচন্দ্র চাকমা ও মাতা মৃত লক্ষীদেবী চাকমা। হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার সকাল আনুমানিক ৮টা ২০ মিনিটে নিজ বাসা থেকে কর্মস্থলের উদ্দেশ্যে বের হন শতাব্দী চাকমা। পথে নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের সমাজ কল্যাণ এলাকায় সিএনজিচালিত অটোরিকশার জন্য অপেক্ষা করার সময় রাস্তার পাশে থাকা একটি জাম গাছ থেকে জাম পাড়ার চেষ্টা করেন। এ সময় কাঁচা বাঁশ দিয়ে জাম পাড়তে গিয়ে অসাবধানতাবশত বাঁশটি বিদ্যুতের তারের সঙ্গে লেগে যায়। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন ও সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত রাঙামাটি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। সকাল
প্রকাশ: ১ মাস আগে