টাকার অভাবে একাদশে ভর্তি অনিশ্চিত, দরিদ্র ছাত্রী বিথীর পাশে ছাত্রদল নেতা সাইফ

প্রতিবেদক: কামরুল ইসলাম আকাশ
প্রকাশ: ২ সপ্তাহ আগে

রাঙামাটির নানিয়ারচর উপজেলার গুলসাছড়ির দরিদ্র শিক্ষার্থী বিথী চাকমা টাকার অভাবে একাদশ শ্রেণিতে ভর্তি হতে পারছিলেন না। বিষয়টি জানতে পেরে তার পাশে দাঁড়িয়েছেন নানিয়ারচর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সাইফ।

বিথী চাকমার বাবা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর থেকে তার মা অনেক কষ্টে সংসার চালানোর পাশাপাশি মেয়ের পড়াশোনার খরচ বহন করে আসছেন। সম্প্রতি বিথী এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেও আর্থিক সংকটের কারণে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়েন।

বিষয়টি জানতে পেরে ছাত্রদল নেতা সাইফুল ইসলাম সাইফ বিথীর পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। পরে তার একাদশ শ্রেণিতে ভর্তির যাবতীয় খরচ বহনের দায়িত্ব নেন এবং তাৎক্ষণিকভাবে পরিবারটিকে আর্থিক সহযোগিতা করেন।

সহযোগিতা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বিথী চাকমার মা। এ সময় তিনি কান্নায় ভেঙে পড়েন এবং মেয়ের পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়ায় ছাত্রদল নেতা সাইফুল ইসলাম সাইফের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।