নানিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রহরীকে হত্যাচেষ্টা।

প্রতিবেদক: কামরুল ইসলাম আকাশ
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

রাঙামাটির নানিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রহরী কনক কুমার চাকমাকে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে। 

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) রাত ১১টায় নানিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে ঘটনা ঘটে বলে জানা যায়।

আহত কনক কুমার চাকমা, মৃত ভূলক চন্দ্র চাকমার ছেলে এবং নানিয়ারচরের খামারপাড়া এলাকার বাসিন্দা। ঘটনার পর তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের ১১টার সময় অজ্ঞাত ব্যক্তিরা কনক কুমার চাকমার ওপর হামলা চালায়। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে এবং শরীরের বিভিন্ন অংশ রক্তাক্ত হয়।দ্রুত রাঙ্গামাটি সদর হাসপাতালে পাঠানো হয়।

হামলার কারণ ও জড়িত ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে।

ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা