বরকলে আরাফাত রহমান কোকো স্মৃতি সৌখিন ফুটবল টুর্নামেন্ট–২০২৬

প্রতিবেদক: মো নিরব হাওলাদার
প্রকাশ: ১ ঘন্টা আগে

রাঙামাটির বরকল উপজেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে “আরাফাত রহমান কোকো স্মৃতি সৌখিন ফুটবল টুর্নামেন্ট–২০২৬”। “মাঠে হোক প্রতিযোগিতা, হৃদয়ে থাকুক ভ্রাতৃত্ব”—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ ফুটবল টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক আগ্রহ ও উৎসাহ।

টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ১২ সেপ্টেম্বর ২০২৬ ইং, শনিবার। এ উপলক্ষে আয়োজক কমিটির পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বরকল উপজেলা শাখার সম্মানিত সভাপতি জনাব মোঃ আবু বকর ছিদ্দিক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য জনাব সুবিমল চাকমা।

আয়োজকরা জানান, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়; এটি তরুণ প্রজন্মকে সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেই লক্ষ্যেই এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

স্থানীয় ক্রীড়াপ্রেমীদের প্রত্যাশা, প্রতিযোগিতাপূর্ণ ও আনন্দঘন পরিবেশে টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হবে। একই সঙ্গে খেলোয়াড়দের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক সম্মান বজায় রেখে একটি সুন্দর ক্রীড়া আয়োজন উপহার দেবে এ টুর্নামেন্ট।

“মাঠে হোক প্রতিযোগিতা, হৃদয়ে থাকুক ভ্রাতৃত্ব”—এই প্রত্যয় নিয়ে আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি সৌখিন ফুটবল টুর্নামেন্ট–২০২৬ বরকলের ক্রীড়াঙ্গনে নতুন মাত্রা যোগ করবে বলে প্রত্যাশা করছেন আয়োজক ও স্থানীয় ক্রীড়ানুরাগীরা। আয়োজন ও উদ্যোক্তা মোঃ সিরাজুল ইসলাম