বান্দরবানে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন

প্রতিবেদক: মোহাম্মদ আলী
প্রকাশ: ১৩ ঘন্টা আগে

অবিচল বিশ্বাসের ৫০ বছর-প্রজন্ম থেকে প্রজন্মে পরস্পরের প্রতি আস্থার সম্পর্কই শক্তি হয়েছে, সমৃদ্ধ আগামীর পথে এগিয়ে যাবার”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে আইএফআইসি ব্যাংক পিএলসির ৫০ বছর পূর্তি উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে আইএফআইসি ব্যাংক পিএলসি বান্দরবান শাখায় র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইএফআইসি ব্যাংক পিএলসি বান্দরবান শাখার ম্যানেজার মোহাম্মদ রেজাউল করিম।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী তরুণ দাশ,বিশিষ্ট  ব্যবসায়ী মো.আবু তাহের টিপু, বান্দরবানের বিশিষ্ট  সাংবাদিক মুহাম্মদ আলী, বিশিষ্ট ঠিকাদার মো. মিজানুর রহমান,ব্যবসায়ী মোহাম্মদ ইউনুস ও তাজউদ্দীন। 

এছাড়া ব্যাংকের কর্মকর্তা রাহুল চাকমা, মো. ফরহাদ,খাদেমুল মাওলা অপু,তাজকির আহমেদ, মনিরুল ইসলাম ও সুদিপ্তা সিংহা মুন্না উপস্থিত ছিলেন।

এদিকে, আইএফআইসি ব্যাংক পিএলসি বালাঘাটা উপশাখাতেও ৫০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। 

এতে সভাপতিত্ব করেন বালাঘাটা উপশাখার ইনচার্জ খাদেমুল মাওলা অপু।

অনুষ্ঠানে বক্তব্য দেন আইএফআইসি ব্যাংক পিএলসি বান্দরবান শাখার ম্যানেজার মোহাম্মদ রেজাউল করিম, বালাঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. সাহাব উদ্দিন, বিশিষ্ট সাংবাদিক মুহাম্মদ আলী, বিশিষ্ট কাঠ ব্যবসায়ী মো. শহিদুল্লাহ মাস্টার, মহিলা ইউপি সদস্য কানিজ ফাতেমা তানজিনা, বালাঘাটার বিশিষ্ট কাঠ ব্যবসায়ী মিলন বড়ুয়া।

আলোচনা সভায় বক্তারা বলেন, দীর্ঘ ৫০ বছরের পথচলায় গ্রাহকদের আস্থা ও ভালোবাসাই আইএফআইসি ব্যাংকের অগ্রযাত্রার অন্যতম শক্তি।

ভবিষ্যতেও গ্রাহকসেবার মান আরও উন্নত করে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন ব্যাংক ম্যানেজার মো.রেজাউল করিম। সবশেষে কেক কাটার মধ্য দিয়ে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন করা হয়।