বান্দরবানে ওয়ার্ল্ড ভিশনের অর্থায়নে এবং গ্রাউসের বাস্তবায়নে ২০৯ পরিবারে সহায়তা প্রদান 

প্রতিবেদক: মুহাম্মদ আলী
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

বান্দরবানে ওয়ার্ল্ড ভিশনের অর্থায়নে এবং গ্রাউসের বাস্তবায়নে পৌরসভার ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের ২০৯ জন সুবিধাভোগীর মাঝে জনপ্রতি ৮ হাজার টাকা করে মোট ১৬ লাখ ৭২ হাজার টাকা নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সুবিধাভোগীদের মোবাইলের বিকাশ অ্যাপের মাধ্যমে এ অর্থ সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান ৩০০ নম্বর সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুৎফর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্ছু, ওয়ার্ল্ড ভিশন বান্দরবানের সিনিয়র ম্যানেজার আশীষ কুমার হালদার এবং গ্রাউসের উপ-নির্বাহী পরিচালক চিন্ময় মুরং, বান্দরবান গ্রাউস প্রোগ্রাম ম্যানেজার টুলু মারমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন গ্রাউসের পোগ্রাম অর্গানািজার সোনিয়া আফরোজ। 

এ সময় সাংবাদিক,বান্দরবান পৌরসভার ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, প্রয়োজনীয় সহায়তা প্রদানের মাধ্যমে সুবিধাবঞ্চিত ও অসহায় পরিবারের জীবনযাত্রায় কিছুটা স্বস্তি আনতেই এ আর্থিক সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে।