বন্যাদুর্গতদের মাঝে ১২ টন চাল বিতরণে বিলাইছড়ি উপজেলা বিএনপি

প্রতিবেদক: মোঃমোজাফফার আহমেদ
প্রকাশ: ২ সপ্তাহ আগে
Oplus_131072

Oplus_131072

মোঃমোজাফফার আহমেদ,বিলাইছড়ি (রাঙ্গামাটি) রাঙামাটি, ১৭ জুলাই ২০২৬: বর্তমান সরকারের পক্ষ থেকে রাঙামাটি জেলা বিএনপির তত্ত্বাবধানে রাঙ্গামাটি জেলা পরিষদের প্রাপ্ত বরাদ্দে এবং উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের উদ্যোগে বিলাইছড়ি উপজেলার ভয়াবহ বন্যাদুর্গত অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে মোট ১২ টন চাল বিতরণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে এই মানবিক কার্যক্রমের আওতায় মোট ৬০০ জন দুর্গত মানুষের প্রত্যেকের হাতে ত্রাণ হিসেবে ২০ কেজি করে চাল তুলে দেওয়া হয়।

ত্রাণ বিতরণ কার্যক্রমটি দুই ধাপে সম্পন্ন করা হয়। গত ১৬ জুলাই বিলাইছড়ি উপজেলার কেংড়াছড়ি ইউনিয়নে ১৫০জন এবং বিলাইছড়ি সদর ইউনিয়নে ১৫০জন চাল বিতরণ করা হয়। এরই ধারাবাহিকতায় আজ ১৭ জুলাই ফারুয়া ইউনিয়নে ৩০০জন চাল বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রমে উপস্থিত নেতৃবৃন্দ ফারুয়া বাজারসহ বিভিন্ন পাড়া-মহল্লা ও দুর্গম এলাকায় ইঞ্জিল চালিত নৌকা নিয়ে ও পায়ে হেঁটে সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ পৌঁছে দেন। বিশেষ করে তক্তানালা, উলাছড়ি, ওড়াছড়ি ও ফারুয়া বাজার এলাকায় বসবাসরত ক্ষতিগ্রস্ত মানুষের হাতে এই চাল তুলে দেওয়া হয়।

মানবিক এই কার্যক্রমটি সফলভাবে পরিচালনা করতে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদের সদস্য ড্যানিয়েল পাংখোয়া ও বিলাইছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাফর আহমেদ। এছাড়া ত্রাণ বিতরণ কার্যক্রমে বিলাইছড়ি উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ মনি মেম্বার, উপজেলা যুবদলের সভাপতি মোঃ রেজাউল করিম রনি, সাধারণ সম্পাদক শান্তি রায় বাবু, উপজেলা জাসাস সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম ফারুয়া ইউনিয়ন বিএনপি শামশু সহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।