রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

প্রতিবেদক: মো আরিফুল হক
প্রকাশ: ১ সপ্তাহ আগে
Oplus_131072

Oplus_131072

রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা শনিবার (১৮ জুলাই) রাঙ্গামাটি পুলিশ লাইন্সে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল হোছাইন, পিপিএম।

সভায় জেলার বিভিন্ন ইউনিট থেকে আগত সকল পদমর্যাদার পুলিশ সদস্যরা তাদের পেশাগত ও কল্যাণসংক্রান্ত বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয় বিষয় পুলিশ সুপারের কাছে তুলে ধরেন। পুলিশ সুপার মনোযোগ সহকারে সবার বক্তব্য শোনেন এবং কয়েকটি সমস্যার তাৎক্ষণিক সমাধান করেন। পাশাপাশি অন্যান্য সমস্যার দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

এসময় পুলিশ সুপার উপস্থিত কর্মকর্তা ও সদস্যদের উদ্দেশে উত্তম পোশাক পরিধান, প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা, নৈতিক স্খলন প্রতিরোধ, কর্তৃপক্ষের আদেশ-নির্দেশ যথাযথভাবে পালন, পেশাগত দক্ষতা বৃদ্ধি, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দায়িত্ব পালনে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

সভার এক পর্যায়ে বিগত মাসে দায়িত্ব পালনে বিশেষ অবদান রাখা কর্মকর্তা ও পুলিশ সদস্যদের কাজের স্বীকৃতি হিসেবে নগদ অর্থ পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার।

এসময় রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সকল পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।