বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬-এর উদ্বোধন

প্রতিবেদক: মুহাম্মদ আলী
প্রকাশ: ৬ দিন আগে
Oplus_131072

Oplus_131072

মুহাম্মদ আলী,বান্দরবান

বৃক্ষরোপণে অগ্রাধিকার, সবুজে ভরুক বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২০ জুলাই) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এবং বর্ণাঢ্য র‌্যালির উদ্বোধনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য সাচিং প্রু।

জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার, উপপরিচালক (কৃষি সম্প্রসারণ) আবু নঈম মোহাম্মদ সাইফুদ্দীন, বিভাগীয় বন কর্মকর্তা আবু ইউসুফ, বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি,সিভিল সার্জন ডা. শাহীন হোসেন চৌধুরী,

বান্দরবান প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু’সহ জেলা প্রশাসন, বন বিভাগ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ,শিক্ষার্থী ও পরিবেশপ্রেমীরা।

উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভায় বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধিতে ব্যাপকভাবে বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠান শেষে বৃক্ষমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিথিরা। এ মেলা সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।