বান্দরবান তারাছা ইউনিয়নে ১১ বিদ্যালয়ের ১৯২ শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

প্রতিবেদক: মুহাম্মদ আলী
প্রকাশ: ৪ দিন আগে

বান্দরবানের তারাছা ইউনিয়নে ১১টি বিদ্যালয়ের ১৯২ জন শিক্ষার্থীর মাঝে ছাতা ও ব্যাগ এবং দুটি বিদ্যালয়ে সাউন্ড বক্স বিতরণ করা হয়েছে।

৪ সেপ্টেম্বর শুক্রবার তারাছা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ২০২৫-২০২৬ অর্থবছরে ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবিলের (বিশেষ বরাদ্দ) আওতায় এবং সংসদ সদস্যের অভিপ্রায় অনুযায়ী এসব শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানের আয়োজন করে ৪ নম্বর তারাছা ইউনিয়ন পরিষদ।

উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য অংজাই উই চাক, ও দনওয়াই ম্রো।

এ সময় আরো উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ নুহাই থুই মার্মা, বেলাল উদ্দিন, মংমং মার্মা ও ওয়াপ্রু মং মার্মা সহ অন্যান্যরা

বক্তারা বলেন, বর্তমান সরকার শিক্ষার্থীদের পড়ালেখায় উৎসাহিত করতে বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে। বিশেষ করে নারী শিক্ষার্থীদের জন্য রয়েছে নানা সুযোগ ও সহায়তা। এসব সুযোগ কাজে লাগিয়ে শিক্ষার্থীদের পড়ালেখায় আরও মনোযোগী হতে হবে।

তারা আরো বলেন পড়ালেখার দায়িত্ব শিক্ষার্থীদের আর শিক্ষার খরচের দায়িত্ব সরকারের। তাই শিক্ষার্থীদের সময় নষ্ট না করে নিয়মিত পড়াশোনা করে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠানে ১১টি বিদ্যালয়ের ১৯২ জন শিক্ষার্থীর হাতে ছাতা ও ব্যাগ তুলে দেওয়া হয়। পাশাপাশি দুটি বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ও বিভিন্ন কার্যক্রমে ব্যবহারের জন্য সাউন্ড বক্স বিতরণ করা হয়।