Oplus_131072

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাংগীপাড়া ওয়ার্ডের উদ্যোগে এবং জনাব আবদুল মালেকের সহযোগিতায় রাংগীপাড়া বাজারের রাস্তা মেরামতের কাজ করা হয়েছে।
স্থানীয় জনগণের চলাচল স্বাভাবিক ও নিরাপদ করার লক্ষ্যে বাজারের ক্ষতিগ্রস্ত সড়কে ইট বিছিয়ে মেরামতের এ উদ্যোগ নেওয়া হয়। এতে বাজারের ব্যবসায়ী, পথচারী ও স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ কিছুটা লাঘব হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
রাস্তা মেরামতের কার্যক্রমে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগাচতর ইউনিয়ন আমির ডা. সিদ্দিকুর রহমান খোকন। তিনি স্থানীয়দের সঙ্গে রাস্তা মেরামতের কার্যক্রম পরিদর্শন করেন।
স্থানীয়দের স্বস্তি
রাংগীপাড়া বাজারের রাস্তা মেরামতের ফলে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের চলাচলে সুবিধা হবে বলে এলাকাবাসী জানান। জনকল্যাণমূলক এ ধরনের উদ্যোগকে তারা ইতিবাচক হিসেবে দেখছেন।