লংগদুতে প্রতিবন্ধী শিশু রুমির চিকিৎসায় এগিয়ে আসার আহবান ছায়ানীড়,লংগদু সংগঠনের ।

প্রতিবেদক: এরশাদ আলী
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

রাঙ্গামাটির লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়নের গাঁথাছড়া এলাকার ভিক্ষুক কন্যা আমেনা বেগম। পিতৃহীন মায়ের ভিক্ষাবৃত্তির সংসারে পাঁচ মাস বয়সী প্রতিবন্ধী শিশু কন্যা আফরিন রুমিকে নিয়ে অসহায় জীবন যাপন  করছেন। অর্থাভাবে দু’বেলা দুমুঠো ভাত যোগাড় করতে যেখানে হিমশিম খাচ্ছে, সেখানে জন্মগত প্রতিবন্ধী শিশুর চিকিৎসা ব্যয় বহন করা প্রায় অনিশ্চিত। 

স্থানীয় গণমাধ্যম কর্মীদের মাধ্যমে সমাজের বিত্তবানদের সাহায্য কামনা করেন জন্ম থেকেই শারীরিক অসুস্থ ও প্রতিবন্ধী ছোট্ট শিশু আফরিন রুমি মা আমেনা বেগম। 

শিশুটির মা আমেনা বেগম জানায়, প্রতিবন্ধী সন্তান জন্ম দেওয়ার পর দুটি কন্যা সন্তান সহ  স্বামী তাকে ফেলে চলে গেছে। কোন প্রকার ভরনপোষণ ও খোঁজ খবর নিচ্ছে না। নিরুপায় হয়ে শিশুকন্যাকে নিয়ে তিনি ফিরে এসেছেন বাপের বাড়িতে। কিন্তু সেখানেও নেই কোনো স্থায়ী আশ্রয় কিংবা আর্থিক সহায়তা।

আমেনা বেগম বলেন “আমার বাবা-মা কেউ বেঁচে নেই। চিকিৎসার টাকা জোগাড় করতে পারছি না। আমার মেয়েটাকে বাঁচাতে সবাই একটু সাহায্য করেন।”

স্থানীয়দের দাবি, দ্রুত চিকিৎসা না হলে শিশুটির জীবন আরও ঝুঁকির মুখে পড়তে পারে। তাই  সবাই এগিয়ে এলে হয়তো শিশুটার চিকিৎসা সম্ভব”।

এমন পরিস্থিতিতে লংগদু উপজেলা সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন “ছায়ানীড়, লংগদু এর দৃষ্টিতে এলে সংগঠনটির একটি প্রতিনিধি দলের ছুটে যান আমেনা বেগমের বাড়িতে এবং শিশুটির খোঁজ খবর নিয়ে আমেনা বেগমের আবেদন এর প্রেক্ষিতে গত ১২ সেপ্টেম্বর শিশু আফরিন রুমির চিকিৎসার জন্য তহবিল সংগ্রহে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেন। আজ ১৫ সেপ্টেম্বর “ছায়ানীড়, লংগদু” টীম পুনরায় শিশুটির খোঁজ খবর নিতে যান এবং শিশুটির শারীরিক অবস্থা দেখে দ্রুত চিকিৎসা জন্য  চট্টগ্রাম মেডিক্যালে প্রেরণের সিদ্ধান্ত নেন।

সেখানে পরিক্ষ নিরীক্ষার পর ডাক্তারের পরামর্শ অনুযায়ী শিশু আফরিন রুমির চিকিৎসা খরচ নির্ধারণ করা সম্ভব হবে।  

শিশুটির চিকিৎসায় সমাজের বিত্তবান, ধনাঢ্য ও দানশীল ব্যক্তিদের কাছে আর্থিক সহায়তা চেয়ে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন “ছায়ানীড়, লংগদু” ইতিমধ্যেই তহবিল সংগ্রহের আবেদন করেছেন।শিশুটির চিকিৎসায় মানবিক সহযোগিতা বা সাহায্যে করতে যোগাযোগ বা নগদ/ বিকাশ পার্সোনাল 01829662357 এই নাম্বারে পাঠিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন। 

সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ছায়ানীড়, লংগদু এর সদস্য সচিব আল আমিন ইমরান বলেন, শিশুটির মাথায় পানি জমার কারণে কিংবা ভিন্ন কোন কারনে তার এক পা জন্মলগ্ন হতে বাকা, হাত নাড়াচাড়া অস্বাভাবিক। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় ছায়ানীড় লংগদু আফরিন রুমির চিকিৎসার সিদ্ধান্ত নিয়েছে।  দেশ বিদেশে অবস্থানরত লংগদু উপজেলার সকল পেশাজীবি ভাইদের প্রতি বিনীত অনুরোধ…… আপনার সাধ্য অনুযায়ী আফরিন রুমির পাশে দাঁড়ান। লংগদুতে আমরা দীর্ঘদিন যাবৎ বেশ অসহায় মানুষদের নিয়ে কাজ করছি। কিন্তু, এই পরিবারটি অসহায় থেকেও বেশি অসহায়। 

আফরিন রুমির চিকিৎসা তহবিলে সহায়তা পাঠানোর মাধ্যম:-

📩বিকাশ/নগদ – 01829662357 (পার্সোনাল)

📩বিকাশ/নগদ- 01863440076 (পার্সোনাল)