রাঙামাটিতে মৎস্যবিষয়ক আইন ও বিধিমালা বাস্তবায়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ দিন আগে

রাজস্ব বাজেটের আওতায় ২০২৬-২০২৭ অর্থবছরে কর্মকর্তাদের জন্য মৎস্যসংশ্লিষ্ট আইন ও বিধিমালা বাস্তবায়নবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর ২০২৬) রাঙামাটি জেলা মৎস্য দপ্তরের সম্মেলনকক্ষে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। রাঙামাটি পার্বত্য জেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মসূচিটি পরিচালিত হয়।

প্রশিক্ষণ কর্মসূচিতে উপস্থিত হয়ে শুভেচ্ছা জানান রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু।

অনুষ্ঠানে জেলা মৎস্য দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ কর্মসূচিতে মৎস্যসম্পদ সংরক্ষণ ও ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট আইন ও বিধিমালা যথাযথভাবে মাঠপর্যায়ে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি এবং মৎস্যসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।