রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

প্রতিবেদক: মো আরিফুল হক
প্রকাশ: ২ দিন আগে
Oplus_131072

Oplus_131072

রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।

 রবিবার (২৫ অক্টোবর ২০২৬) রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ লাইন্সে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইকবাল হোছাইন, পিপিএম।

সভায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিট থেকে আগত সকল পদমর্যাদার পুলিশ সদস্যরা পুলিশ সুপারের কাছে তাদের বিভিন্ন সমস্যা ও সুবিধা-অসুবিধার কথা তুলে ধরেন। পুলিশ সুপার অত্যন্ত মনোযোগ সহকারে সদস্যদের বক্তব্য শোনেন। এ সময় তিনি কয়েকটি সমস্যার তাৎক্ষণিক সমাধান করেন এবং অন্যান্য সমস্যা দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

কল্যাণ সভায় পুলিশ সুপার উপস্থিত কর্মকর্তা ও পুলিশ সদস্যদের উত্তম পোশাক-পরিচ্ছদ পরিধান, নৈতিক স্খলন রোধ, প্রশাসনিক শৃঙ্খলা ও দক্ষতা বৃদ্ধি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ-নির্দেশ যথাযথভাবে পালন, দায়িত্ব পালনে সচেতনতা, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অর্পিত দায়িত্ব পেশাদারিত্বের সঙ্গে পালনের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।

এ ছাড়া সভায় বিগত মাসে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যদের নগদ অর্থ পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার।

সভায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।