Oplus_131072

রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেলের সফল প্রচেষ্টায় হারিয়ে যাওয়া ৪৭টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত মোবাইল ফোন হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।
জানা যায়, জেলার বিভিন্ন এলাকায় হারিয়ে যাওয়া ৪৭টি মোবাইল ফোন তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে দেশের বিভিন্ন স্থান থেকে রাঙ্গামাটি জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল সফলভাবে উদ্ধার করে। পরবর্তীতে যাচাই-বাছাই শেষে মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে মোবাইল ফোন ফিরে পেয়ে ভুক্তভোগীরা আনন্দ ও সন্তুষ্টি প্রকাশ করেন। তারা জেলা পুলিশ, বিশেষ করে পুলিশ সুপার এবং সাইবার ক্রাইম মনিটরিং সেলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।
এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল হোসাইন, পিপিএম, সাইবার ক্রাইম মনিটরিং সেলের ইনচার্জ এবং সেলের অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠানে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ জনসেবায় প্রতিশ্রুতিবদ্ধ এবং প্রযুক্তিনির্ভর পুলিশিংয়ের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা ও নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।