Oplus_131072

মাদকমুক্ত রাঙ্গামাটি গড়ার প্রত্যয়ে রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান ও চেকপোস্ট কার্যক্রম অব্যাহত রয়েছে।
মাদকবিরোধী অভিযানের ৫ম দিনের অংশ হিসেবে রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় রাঙ্গামাটি জেলার সকল থানার থানার গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশপথে নিয়মিত চেকপোস্ট পরিচালনা করা হয়।
চেকপোস্টে বিভিন্ন যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি, মাদকদ্রব্য শনাক্তকরণ এবং মাদকদ্রব্যের অবৈধ পরিবহন ও বেচাকেনা প্রতিরোধে কঠোর নজরদারি করা হয়।
রাঙ্গামাটি জেলা পুলিশ মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র, কিশোর গ্যাংসহ সকল ধরনের অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত বিশেষ অভিযান ও চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করে আসছে। জননিরাপত্তা নিশ্চিত ও মাদকমুক্ত রাঙ্গামাটি গড়তে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।