লংগদুতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রশাসনের কর্মকর্তা ও হেডম্যান-কারবারীদের   সাথে লংগদু জোনের মতবিনিময়

প্রতিবেদক: মো এরশাদ আলী
প্রকাশ: ৩ দিন আগে
Oplus_131072

Oplus_131072

বাংলাদেশ সেনাবাহিনী খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন বলবান চৌত্রিশ লংগদু জোনের দায়িত্বপূর্ন এলাকার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও হেডমাস্টার-কারবারীদের সাথে লংগদু জোনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (২৫ অক্টোবর)  দুপুর দেড়টায় লংগদু জোন অডিটোরিয়ামে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। 

সভায় লংগদু জোনের বিদায়ী জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান, পিএসসি উপস্থিত সুশীল সমাজ, প্রশাসনিক প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং হেডম্যান কারবারিদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। 

তিনি তাঁর বক্তব্যে পার্বত্য অঞ্চলের শান্তি, সম্প্রীতি ও আইনশৃঙ্খলা রক্ষায় স্থানীয় জনগণের সহযোগিতার ভূমিকার সমন্বিত প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন। একই সাথে এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে বিদায়ী জোন কমান্ডার লংগদু জোনের নবাগত জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ খালিদ মাহরুস, পিএসসি-কে উপস্থিত সকলের সাথে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন।

এই গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে বিদায়ী জোন কমান্ডার এ অঞ্চলের সার্বিক নিরাপত্তা ও প্রশাসনিক ধারা অক্ষুণ্ণ রাখা, সন্ত্রাসীদের অপতৎপরতা ও বিচরণ রোধ করা এবং এলাকার শান্তি বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তিনি আশা প্রকাশ করেন যে, নবাগত জোন কমান্ডারের নেতৃত্বে লংগদু জোনের শান্তি ও নিরাপত্তা বজায় রাখার ধারা অব্যাহত থাকবে।

সভায় নবাগত জোন কমান্ডার, লেঃ কর্ণেল মোঃ খালিদ মাহরুস, পিএসসি, জেডএসও লংগদু জোন, লংগদু উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), স্থানীয় ইউনিয়ন পরিষদের সকল চেয়ারম্যান, ফরেস্ট কর্মকর্তা, লংগদু উপজেলা, স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ ও হেডম্যান কারবারিগণ উপস্থিত ছিলেন।