
মো. জয়নাল আবেদীন,কাপ্তাই (রাঙামাটি)
পার্বত্য চট্টগ্রাম লিটল ম্যাপ লাইব্রেরি ও গবেষণা কেন্দ্র এবং বাংলাদেশ আদিবাসী কবি, লেখক, সাহিত্যিক ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে অনুপস্থিত থাকায় পরে সংগঠনের সভাপতির হাত থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেছেন কাপ্তাই উপজেলার বড়ইছড়ি এলাকার অংসাচিং মারমা।
উল্লেখ্য, গত ১৭ জুলাই ২০২৬ রাঙামাটি জেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়। ব্যক্তিগত কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারায় সেদিন সম্মাননা গ্রহণ করতে পারেননি অংসাচিং মারমা।
শুক্রবার তিনি সংগঠনের সভাপতির কাছ থেকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা স্মারক গ্রহণ করেন। এ সময় তিনি পার্বত্য চট্টগ্রাম লিটল ম্যাপ লাইব্রেরি ও গবেষণা কেন্দ্র এবং বাংলাদেশ আদিবাসী কবি, লেখক, সাহিত্যিক ঐক্য পরিষদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অংসাচিং মারমা বলেন, এই সম্মাননা তাঁর জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। ভবিষ্যতেও সমাজ, সাহিত্য ও সংস্কৃতির উন্নয়নে আরও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।