রাঙ্গামাটিতে নিখোজ আশিকুল ইসলাম এর খোজে তার বাবা, থানায় সাধারণ ডায়েরি

প্রতিবেদক: মো জাহাঙ্গীর আলম
প্রকাশ: ১৪ ঘন্টা আগে
Oplus_131072

Oplus_131072

রাঙ্গামাটি সদর উপজেলার ডিসি অফিস এলাকায় বাসার ভেতর থেকে নিখোঁজ হয়েছেন আশিকুল ইসলাম (১৭) নামে এক তরুণ। গত ২৬ অক্টোবর ২০২৬, সোমবার রাত ১১টা ৩০ মিনিটের দিকে তিনি নিখোঁজ হন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। নিখোঁজ আশিকুল ইসলামের বাবার নাম আব্দুল কাদির এবং মায়ের নাম মোছা. আছমা আক্তার মরনা। তাঁর স্থায়ী ও বর্তমান ঠিকানা রাঙ্গামাটি সদর উপজেলার ৮ নম্বর ওয়ার্ডের ডিসি অফিস এলাকা। তিনি সে রাঙ্গামাট সরকারী উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষার্থী। পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, আশিকুল ইসলাম নিখোঁজ হওয়ার পর সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়েছে। তবে এখন পর্যন্ত তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। তাঁকে খুঁজে পেতে পরিবারের সদস্যরা উদ্বেগের মধ্যে রয়েছেন। এ ঘটনায় আশিকুল ইসলামের বাবা আব্দুল কাদির রাঙ্গামাটি সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। নিখোঁজ ছেলেকে খুঁজে পেতে তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন। কোনো সহৃদয় ব্যক্তি আশিকুল ইসলামের সন্ধান পেলে তাঁর বাবা আব্দুল কাদিরের সঙ্গে ০১৫৫৬৬৪২৭৬৩ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। নিখোঁজ তরুণের সন্ধান পেতে পরিবারের পক্ষ থেকে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।