
রাঙামাটির নানিয়ারচর উপজেলার নানিয়ারচর বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে দুই ব্যবসায়ীকে মোট ২ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) উপজেলার ০২নং নানিয়ারচর ইউনিয়নের নানিয়ারচর বাজারে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট চলাকালে দোকানের ট্রেড লাইসেন্স না থাকায় মোঃ বেলাল উদ্দিনকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৮৯ ধারায় ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির অপরাধে দীপ্তিময় চাকমাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ধারায় ১ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
এ সময় নানিয়ারচর বাজারে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার নূর পেয়ারা বেগম। এ সময় স্যানেটারি অফিসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।