রাবিপ্রবির প্রকল্প পরিচালকের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, আমরণ অনশনের ঘোষণা

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ মাস আগে
Oplus_131072

Oplus_131072

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) প্রকল্প পরিচালক গফুরের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও অযোগ্যতার অভিযোগ তুলে তার পদত্যাগ এবং ক্যাম্পাস থেকে অপসারণের দাবিতে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন এবং প্রকল্প পরিচালকের পদত্যাগ ও তাকে ক্যাম্পাস থেকে অপসারণের দাবি জানান।

বিক্ষোভকারীদের হাতে থাকা ব্যানারে লেখা ছিল ‘দুর্নীতিবাজ, অযোগ্য প্রকল্প পরিচালক গফুরের পদত্যাগ চাই’ এবং ‘দুর্নীতিমুক্ত ক্যাম্পাস গড়ে তোলার প্রত্যয়ে’।

শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের বিভিন্ন কার্যক্রম ও অর্থ ব্যয় নিয়ে দীর্ঘদিন ধরে নানা প্রশ্ন রয়েছে। প্রকল্প পরিচালকের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের দ্রুত তদন্ত এবং উন্নয়ন প্রকল্পের কাজে স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানান তারা।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, অভিযুক্ত প্রকল্প পরিচালককে ক্যাম্পাস থেকে অপসারণ না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন দাবি মেনে কোনো সিদ্ধান্ত না নিলে সোমবার বিকেল ৪টা থেকে আমরণ অনশন কর্মসূচি শুরু করার ঘোষণা দেন তারা।

শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে উন্নয়ন প্রকল্পের কাজ ও অর্থ ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত, উত্থাপিত অভিযোগ তদন্ত এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

তাদের ভাষ্য, প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো সিদ্ধান্ত না আসা পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে।