রেড ক্রিসেন্টে সোসাইটি  বান্দরবান ইউনিটের নবগঠিত কমিটি জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে সৌজন্য সাক্ষাৎ

প্রতিবেদক: মুহাম্মদ আলী
প্রকাশ: ১ মাস আগে

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান জেলা ইউনিটের নবগঠিত এডহক কমিটির নেতৃবৃন্দরা বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাইয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সোমবার (১০ আগস্ট) বিকালে জেলা পরিষদের চেয়ারম্যানের অফিস কক্ষে অনুষ্ঠিত এই সাক্ষাৎকালে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জেলা পরিষদ চেয়ারম্যান ও রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাইকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং কুশল বিনিময় করেন।

এসময় জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে রেড ক্রিসেন্টের মানবিক কার্যক্রমে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এবং জেলার অসহায় ও দুর্গত মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান জেলা ইউনিটের নবগঠিত এডহক কমিটির ভাইস চেয়ারম্যান ও বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রশিদ, সাধারণ সম্পাদক, দৌলতুল কবির খাঁন সিদ্দিকী, সদস্য-কাজী নিরুতাজ বেগম,ম্যা ম্যা নু মার্মা,রাজুময় তঞ্চঙ্গ্যা, জিটিভির বান্দরবান জেলা প্রতিনিধি মোহাম্মদ ইসহাক,থুইমংপ্রু মার্মা, পাইনুচিং মার্মা, এডভোকেট মোরশেদ আলম এবং তরুণ কান্তি দাশ।